রোনালদোর কারণে দল ছাড়ার ‘হুমকি’ দিলেন মেসি!

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২২, ০৮:০৫

সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই দলে খেলতে চান না লিওনেল মেসি। রোনালদোর প্রতি পিএসজির আগ্রহের কথা জানতেই মেসি সরাসরি হুমকি দিলেন পিএসজি কর্তাদের, রোনালদোকে দলে টানতে চাইলে আগে তাকে ছেড়ে দিতে হবে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান রোনালদো। তাকে দলে ভেড়াতে আগ্রহী ইউরোপের বেশ কিছু ক্লাব। সেই ক্লাবগুলোর তালিকায় আছে পিএসজির নামও। আগামী মৌসুমে পিএজসিতে নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত, সেজন্য তার জায়গায় রোনালদোকে দলে টানতে আগ্রহী ক্লাবটি, এমনটাই জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম।

তবে রোনালদোকে দলে পেতে পিএসজির আগ্রহের বিষয়টি মেনে নিতে পারছেন না মেসি। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল নাসিওনাল জানিয়েছে, মেসি নাকি এরই মধ্যে পিএসজি কর্তাদের প্যারিস ছাড়ার ‘হুমকি’ দিয়েছেন।

মেসি গত মৌসুমে পিএসজিতে যোগ দিয়েছিলেন। নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের আগমনে পিএসজিতে অনেক বদল আসতে যাচ্ছে। গত মৌসুম খুব একটা ভালো না গেলেও নতুন কোচের পরিকল্পনায় ভালোভাবেই আছেন মেসি। তবে রোনালদোর প্রতি পিএসজির আগ্রহের কারণে বদলে যেতে পারে মেসিকে নিয়ে ক্লাবের পরিকল্পনা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা