১০ নম্বর জার্সি যাকে দিতে চান নেইমার

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২২, ০১:০০

সংগৃহীত

ফুটবলবিশ্বে ১০ নম্বর জার্সির কদরই আলাদা। ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও দিয়াগো ম্যারাডোনা ১০ নম্বর জার্সি পরেছেন। 

ব্রাজিল দলে আইকনিক জার্সিটি আরও পরেছেন জিকো, রিভালদো ও রোনালদিনহো। বর্তমানে পেলের উত্তরসূরি হিসেবে নেইমার পরছেন। আর্জেন্টিনা দলে ম্যারাডোনার পর এ জার্সির দাবিদার হয়েছেন লিওনেল মেসি।

নেইমারের ক্যারিয়ার শেষে কার গায়ে উঠবে ব্রাজিল দলের ১০ নম্বর জার্সি?

সে প্রশ্ন ওঠার আগেই সেই খেলোয়াড়ের নাম জানিয়ে দিলেন নেইমার।  

দলটির অন্যতম তরুণ তারকা রদ্রিগো সিলভা দে গোয়েসকে নিজের ১০ নম্বর জার্সিটি দিতে চান নেইমার। রদ্রিগো নিজেই জানিয়েছেন এ তথ্য। 

বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন রদ্রিগো। গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বেই রিয়ালের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল প্রায়। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত গোল দলকে টিকিয়ে রাখেন রদ্রিগো। তার এসিস্টে গোল করে ম্যাচ জেতান বেনজেমা।  সেমিফাইনালে ওঠে রিয়াল।

নেইমার নাকি মনে করেন, ব্রাজিল দলে তার অভাব পূরণ করতে পারেন রদ্রিগোই।

৩০ বছর বয়সি নেইমার এরই মধ্যে ব্রাজিলের হয়ে ৭৪ গোল করেছেন। ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে রয়েছেন তিনি।  নেইমারের অবসরের পর ১০ নম্বর জার্সি কার গায়ে উঠে সেটিও এখন বড় প্রশ্ন।

তথ্যসূত্র: এনএস ডট কম



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা