বল হাতে জ্বলে উঠলেন মোস্তাফিজ; দিল্লির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক | ২৯ এপ্রিল ২০২২, ১৩:২৩

ছবি- আইপিএল ওয়েব সাইট

আবারও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশি অএসার মোস্তাফিজুর রহমান। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের সেরা বোলিংটা দেখিয়েছেন তিনি। শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান। তবে সর্বশেষ ৩ ম্যাচের দুটিতেই ৪০-এর ওপরে রান দিয়ে একটু চাপে ছিলেন বাহাতি এ পেসার।

মোস্তাফিজের সঙ্গে কুলদিপ যাদব, চেতন সাকারিয়ার দারুণ বোলিংয়ে কলকাতাকে ১৪৬ রানেই আটকে রাখে দিল্লি। সে রান তাড়া করতে নেমে চাপে পড়েছিল তারা, তবে শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতে ৪ উইকেটের বেশ দাপুটে জয়ই পেয়েছে তারা।

এদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা চাপে পড়ে শুরুতেই। দ্বিতীয় ওভারে অ্যারন ফিঞ্চকে হারানোর পর অষ্টম ওভারে ৩৫ রান তুলতেই ৪ উইকেট হারায় কেকেআর। প্রথম ১১ ওভারে তাদের ইনিংসে ছিল মাত্র তিনটি বাউন্ডারি, তিনটিই চার। মাঝের ওভারগুলোতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি আন-অর্থোডক্স স্পিনার কুলদিপ যাদব। শেষ পর্যন্ত তিনি মাত্র ১৪ রানে ৪ উইকেট নেন।

কলকাতাকে কিছুটা স্বস্থি দেয় পঞ্চম উইকেটে শ্রেয়াস আইয়ার ও নিতীশ রানার জুটি, যাতে ৩৪ বলে ওঠে ৪৮ রান। ৩৭ বলে ৪২ রান করে আউট হন শ্রেয়াস। ওই ওভারেরই ৩ বল পর আন্দ্রে রাসেলও কোনো রান না করেই কুলদিপ যাদবের শিকার হলে কলকাতার চাপ বাড়ে আরেকটু। এরপর তাদেরকে টানেন নিতীশ রানা ও রিংকু সিং, দুজনের জুটিতে ৩৫ বলে ওঠে ৬২ রান।

১৬ থেকে ১৯ এ ৪ ওভারে ৫৫ রান তোলে কলকাতা। শুরুর চাপ সামলে বেশ ভালো একটা সংগ্রহের পথেই এগোতে থাকা কলকাতাকে চেপে ধরেন মোস্তাফিজই। প্রথম ২ ওভারে ৭ রান দেওয়া বাঁহাতি পেসার ১৮তম ওভারে এসে দেন ১০ রান। তবে শেষ ওভারে চমক দেখান তিনি। ২০তম ওভারে ১৬ বলে ২৩ রান করা রিংকু সিংয়ের পর পরপর দুই বলে ফেরান ৩৪ বলে ৫৭ রান করা নিতীশ রানা ও টিম সাউদিকে। শেষ বলে দাঁড়িয়ে গিয়েছিলেন হ্যাটট্রিকের সামনে। হর্ষিত রানা হ্যাটট্রিক আটকালেও রান নিতে পারেননি শেষ বলে, একটি লেগবাইসহ সে ওভারে আসে মাত্র ২ রান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব