আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব, মুশফিক ও মোস্তাফিজ

সময় ট্রিবিউন | ২১ জানুয়ারী ২০২২, ০০:৫১

মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান-ফাইল ছবি

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই মিলেছে বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমানের।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ঠাঁই মিলেছিল কেবল বাংলাদেশের একজনের। তিনি মোস্তাফিজুর রহমান। ওয়ানডে দলেও জায়গা পেলেন তিনি। তার সঙ্গে রয়েছেন সাকিব-মুশফিক।

সবচেয়ে বড় বিষয় হলো বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশেরই সবচেয়ে বেশি, সর্বোচ্চ তিনজন।

২০২১ সালে ওয়ানডেতে বিশ্বের যে কোনো দলের চেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেই দলের তিন তারকা বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাবেন, তাতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই।

তবে টি-টোয়েন্টি দলের মতো আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশেরও নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমের ঘাড়ে। তার সঙ্গে ঠাঁই মিলেছে পাকিস্তানের ফাখর জামানেরও।

বাংলাদেশের তিনজন, দুজন করে ঠাঁই মিলেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ডের কারও ঠাঁই হয়নি এই একাদশে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফাখর জামান (পাকিস্তান), রাশি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহীম (বাংলাদেশ, উইকেটরক্ষক), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড) ও দুষ্মন্তে চামিরা (শ্রীলঙ্কা)



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর