ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু; দলে দলে আসছে নেতা-কর্মীরা

সময় ট্রিবিউন | ৩০ অক্টোবর ২০২২, ০২:৫৬

ছবিঃ সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া দুইটায় এ সম্মেলন শুরু হয়।

আগত নেতা–কর্মীদের গায়ে সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের টি–শার্ট শোভা পাচ্ছে। সম্মেলনে কোন উপজেলার নেতা–কর্মীরা কোথায় বসবেন, তা–ও আগেই ঠিক করে রাখা হয়। নেতা–কর্মীরাও সম্মেলনস্থলে এসে নির্ধারিত চেয়ারে বসেছেন।

আওয়ামী লীগের এ সম্মেলনে বেলা পৌনে একটা থেকে দলটির নেতা–কর্মীরা আসা শুরু করেন। ঢোল বাজিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে অনেক ইউনিটের নেতা–কর্মীরা এতে অংশ নেন।

দলীয় ও জাতীয় পতাকা, বেলুন উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয় । গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় সংগীত পরিবেশনের সময় সম্মেলনে অংশ নেওয়া নেতা –কর্মীরা দাঁড়িয়ে দেশের পতাকার প্রতি শ্রদ্ধা জানান।

সম্মেলন শুরুর আগে মঞ্চ থেকে জানানো হয়, আগত নেতা –কর্মীদের জন্য পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ২২ হাজার চেয়ার বসানো হয়েছে। চেয়ার পরিপূর্ণ হলে সুশৃঙ্খলভাবে পেছনে দাঁড়াতে দলের নেতা–কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সম্মেলন শুরুর আগে মঞ্চ থেকে জানানো হয়, গাবতলী এলাকায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এ জন্য ওই পথ হয়ে নেতা–কর্মীরা আসতে পারছেন না। নেতা–কর্মীরা যাতে সম্মেলনে আসতে পারেন, এ জন্য ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে বলেও জানানো হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর