প্রকাশ্যে শোক দিবসের ব্যানার ছিঁড়ল বিএনপি

রাজশাহী প্রতিনিধি | ১৪ আগষ্ট ২০২২, ০৯:২৯

সংগৃহীত

রাজশাহীতে প্রকাশ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদর্শিত ব্যানার ছিড়ে ফেলেছে স্থানীয় বিএনপির কর্মীরা। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, শুক্রবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শহরের সাহেব বাজার এলাকায় দলটির কর্মীরা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানারগুলো ছিঁড়ে অসম্মানজনকভাবে পা দিয়ে অন্য দিকে ঠেলে দেয় এবং উলস্নাস করে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণ্যমাধ্যমে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। 

শনিবার বিকালে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, 'শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করা স্বাধীনতাবিরোধী রাজনীতির পরিচয় বহন করে।'

বিএনপিকে সকর্ত হওয়ার আহ্বান জানিয়ে সিনিয়র এই রাজনীতিক বলেন, 'রাজশাহীর মাটিতে মুক্তিযুদ্ধবিরোধী কোন কর্মকান্ডকে আমরা মেনে নিতে পারি না। যারা এসব করছে বা করতে চায়, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।' ফজলে হোসেন বাদশা ন্যক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রম্নত আইনের আওতায় আনার দাবি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
জনপ্রিয় খবর