শাহী খিচুড়ি রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৩, ০৯:০২

শাহী খিচুড়ি রান্নার রেসিপি

খাবারে শাহী স্বাদ মানেই রাজকীয় একটা আমেজ। উৎসব-আয়োজনে শাহী স্বাদের নানা খাবার তৈরি করা হয়। শাহী রোস্ট, শাহী পোলাও কিংবা শাহী কোর্মা তো তৈরি করে খাওয়াই হয়, চাইলে তৈরি করতে পারেন শাহী খিচুড়িও। খিচুড়ি এমনিতেই একটি সুস্বাদু খাবার। এর সঙ্গে শাহী স্বাদ যোগ হলে তা সবার মন জয় করবে সহজেই।

চলুন জেনে নেওয়া যাক শাহী খিচুড়ি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পোলাওয়ের চাল- আধা কেজি

মুগ ডাল- ১ পোয়া

আলু- ১ কাপ

পনির- ১ কাপ

মটরশুঁটি- ১ কাপ

ফুলকপি- ১ কাপ

গাজর (টুকরা করা)- ১ কাপ

ঘি- ১ কাপ

কাজু বাদাম- ১২-১৫টি

কিশমিশ- ১০০ গ্রাম

আদা কুচি- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ

জিরা বাটা- ১ টেবিল চামচ

চিনি- ১ টেবিল চামচ

টমেটো কুচি- ১ কাপ

তেজপাতা- ২টি

দারুচিনি/এলাচ- ২টি করে

লবণ- পরিমাণমতো

কাঁচা মরিচ- ১০-১২টি

ধনিয়া পাতা কুচি- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর একটি শুকনা কড়াইতে মুগ ডাল ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে পানিতে ধুয়ে পানি ঝরিয়ে ফেলুন। এবার সব সবজি চার কোনা করে কেটে লবণ দিয়ে ওই ঘিতে ভেজে ফেলুন। এরপর যে পাত্রে খিচুড়ি বসাবেন তাতে ঘি দিয়ে গরম মসলাগুলো দিয়ে ভাজুন, এরপর তাতে চাল ও ডাল দিয়ে হলুদ ও মরিচ গুঁড়া, জিরা বাটা বা গুঁড়া ও লবণ দিয়ে ভাজুন।

ভাজা হয়ে গেলে ফুটানো গরম পানি দিয়ে সেদ্ধ হতে দিন। চাল, ডাল ফুটে উঠলে সবজিগুলো দিয়ে তার সঙ্গে চিনি, গরম মসলার গুঁড়া, কাঁচা মরিচ, কাজু বাদাম, কিশমিশ দিয়ে কিছুক্ষণ দমে রেখে রান্না করুন। শেষে খিচুড়ির ওপর ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন শাহি খিচুড়ি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ