তারেক-জোবাইদাকে পলাতক ঘোষণা করলো হাইকোর্ট

স্টাফ রিপোর্টার, ঢাকা | ২৬ জুন ২০২২, ২৩:৩০

তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান-ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করেছে হাইকোর্ট। এরমধ্য দিয়ে তাদের ১৫ বছরের পুরনো রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট একইসঙ্গে এই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব মামলার বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি ঢাকার মুখ্য মহানগর হাকিমকে এই মামলার রেকর্ড আগামী ১০ দিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে বলেন।

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ও জোবাইদা রহমান এ মামলায় পলাতক কিনা- এমন প্রশ্নে শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এজারুল হক আখন্দের বেঞ্চ আজ রোববার এই রায় দেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাববিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে দায়ের করা মামলা ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে তারেক ও তাঁর স্ত্রী জোবাইদা হাইকোর্টে পৃথক ৩টি রিট আবেদন করেন।

তখন হাইকোর্ট রুল দিয়েছিলেন; রুল শুনানির জন্য তারেক রহমানের করা ২টি রিট ও জোবাইদা রহমানের করা ১টি রিট গত ২৯ মে হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।

সেদিন পলাতক তারেক রহমানের পক্ষে আইনজীবী সময়ের আরজি জানাতে পারেন কি না—তা নিয়ে প্রশ্ন রাখেন দুদকের আইনজীবী। এরপর ৫ জুন তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক কি না ও তাদের পক্ষে আইনজীবী লড়তে পারবেন কি না—এমন প্রশ্নে শুনানি হয়। এরপর ১২ জুন ও ১৯ জুন শুনানি হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা