চলতি মাসেই ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ০৬:২১

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফাইল ছবি

চলতি মাসেই আসতে পারে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি। আগামী দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হবে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৪৪তম বিসিএস’র চাহিদা আগামী দু-একদিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। চাহিদা পেলে দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। চাহিদা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। বয়সের সময়সীমা শিথিলতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান তিনি।

জানা গেছে, নতুন এ বিসিএস পরীক্ষায় বয়সের কোনো শিথিলতা থাকছে না। স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে। পরিস্থিতির কারণে গত দুই বছর সরকারি নিয়োগ কার্যক্রম স্থগিত থাকলেও বয়স সময়সীমার বিষয়ে কোনো শিথিলতা থাকছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব