৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫৫

সংগৃহীত

২০২২-২৩ অর্থবছরের জন্য ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০৬ টাকা ধরে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকা।

এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতিবছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলতি বাজেটের জন্য সমপরিমাণ বাজেট সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ঋণে সুদের হার হবে শূন্য দশমিক ৫ শতাংশ। এছাড়া ৩ বছরের রেয়াতকালসহ ১৫ বছরের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্ননের সঙ্গে বৈঠক শেষে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংও এসব বিষয় জানান। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর