সরকারি চাকরিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবি

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি | ৭ এপ্রিল ২০২২, ২৩:৪১

ছবিঃ সংগৃহীত

১ম ও ২য় শ্রেণির সরকারি চাকুরিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা আদিবাসী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক মানবন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এরপর যদি আমাদের এই অধিকার কেড়ে নেওয়া হয়, তবে আমাদের আর বাঁচার জায়গা থাকবে না। দেশের কোথাও কেউ অপরাধ করলে তাকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়। যেখানে আমাদের আদর্শ ব্যক্তি দরকার সেখানে দুর্নীবাজ ব্যক্তিরা আসে। তাহলে আমদের উন্নতি হবে কিভাবে? পার্বত্য অঞ্চলে আমদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়, আমরা আসলেই সবক্ষেত্রে পিছিয়ে আছি।

তারা আরও বলেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু আমরা এক লাফে উন্নয়নের এই জোয়ারে সামিল হতে পারব না। সবার সাথে এক তালে তাল মিলিয়ে চলতে পারব না। তাই আমাদের এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগটুকু দরকার। আমরা এখনও প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরিতে অন্যদের সমকক্ষ হতে পারিনি। আমাদের কিছু সুযোগ সুবিধা দরকার। তাই আমাদের অধিকার আমরা ফিরে চাই। সে কারণে সকল চাকরিতে আমাদের ৫% কোটা বহাল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।

কর্মসূচিতে আদিবাসী ছাত্র পরিষদ রাবি শাখার সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদারের সঞ্চালনায় সুশান্ত কুমার সহীতা, বিজয় চাকমা, নকুল পাহান, পলাশ পাহান, চিভূতি ভূষণ মাহাতো, দিবাসনজিত সরদারসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান