গুনাহ থেকে মুক্ত থাকব কীভাব?

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ১৮:৫১

ছবি : ইন্টারনেট

বারবার তওবার পরেও পাপের পুনরাবৃত্তি হয়ে যায়। এমনটা অনেকেরই হয়। বিশেষত বর্তমান সময়ে ইসলামকে জীবনে ধারণ করে চলতে চাওয়া তরুণরা এ সমস্যার সম্মুখীন হন সবচেয়ে বেশি। এভাবে তারা মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন। কখনো নিজের ওপর হতাশ হয়ে পড়েন।

জেনে রাখা উচিত, কোরআন এমন বান্দাদের জন্য হতাশার পরিবর্তে আশার কথা জানিয়ে দেয়। পবিত্র কোরআনে নবীজিকে (সা.) সম্বোধন করে আল্লাহতায়ালা বলেন- বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ- আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না; নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু (সূরা জুমার-৫৩)।

আল্লাহর ক্ষমার দরজাও কখনো বন্ধ থাকে না। এক হাদিসে কুদসিতে নবীজি (সা.) বলছেন, আল্লাহ বলেন- হে আদম সন্তান! তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে, আমিও তোমাকে ক্ষমা করতে থাকব। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আসমান পর্যন্তও ভরে ওঠে, এরপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান! যদি তুমি আমার কাছে সমগ্র জমিন পরিমাণ ভুল-ভ্রান্তি নিয়ে এসেও উপস্থিত হও, আর তুমি আমার সঙ্গে কাউকে শরিক করোনি, তাহলে আমিও এ পরিমাণ ক্ষমা নিয়েই তোমার কাছে আসব (তিরমিজি-৩৫৪০)।

সুতরাং সর্বদা আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকুন এবং বিশ্বাস রাখুন, নিশ্চিতভাবে আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা