আয়নায় নিজের চেহারা দেখা উচিত ওবায়দুল কাদেরের

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০৩:৪১

ছবিঃ সংগৃহীত

দুর্গাপূজার সময় মন্দিরে হামলার ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়, এটা আওয়ামী লীগের লোকেরাই করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, সরকার জোর করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিতে চায়। বিএনপির ওপর দোষ চাপানো সরকারের অনেক আগের অভ্যাস। এটা নতুন কিছু নয়। তারা এই অপপ্রচার করেই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা করছে।

বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে উদ্দেশ্য করে বলেন, আয়নার সামনে নিজের ও দলের চেহারা দেখা উচিত ওবায়দুল কাদেরের। সেই সঙ্গে জনগণের চোখের যে ভাষা আছে সেটি তার পড়া উচিত। কারণ তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে, আগের রাতে নির্বাচন করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জোড় করে ক্ষমতায় বসে আছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব