সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, বিএনপিকে জনগণ ভোট দেবে: রিজভী

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০১:২৩

ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘র‌্যাব-পুলিশ নয়, দেশের মালিক জনগণই বিএনপিকে ভোট দেবে। সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, বিএনপিকে কারা ভোট দেয়।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব বলেন।

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন বিএনপিকে কারা ভোট দেবে ও কেন দেবে? বিএনপিকে তো ভোট দেবে জনগণ, সেটা দিনের আলোয়। র‌্যাব-পুলিশ বা দলের নেতাকর্মীরা রাতের অন্ধকারে বিএনপিকে ভোট দিতে আসবে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার মিডনাইট ভোটের সরকার। রাতের অন্ধকারে ভোট কারা দেয়, সেটা আগে সরকারকে স্পষ্ট করতে হবে। কারণ বিএনপিকে কেউ রাতের অন্ধকারে ভোট দেয় না। এ জন্য সরকার ভোটারদেরও চেনেনও না। প্রধানমন্ত্রী চেনেন র‌্যাব-পুলিশ ও দলীয় ভোটার। এ জন্যই তিনি প্রশ্ন করেন, বিএনপিকে কে ভোট দেবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছি, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এসব প্রবাদ এখন সংশোধন করতে হবে। কারণ এখন আওয়ামী লীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। যুবলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছাত্রলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন শিক্ষিতদের কোনো নাম নেই।’

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক শওকত মাহমুদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব