করোনার টিকা নিলেন হেফাজতের আমির বাবুনগরী (ভিডিও)

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ০৩:০২

রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুনগরী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন-  ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরী।

রোববার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুনগরী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করেন। 

জানা যায়, জুনাইদ বাবুনগরী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিজের গাড়িতে বসেই চীনের সিনোফার্মের টিকা নেন।

সংগঠনটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলেম সমাজের মাঝে করোনা ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অমূলক ভীতি ও দ্বিধা বিদ্যমান রয়েছে। কিন্তু এটি একটি সংক্রামক ভাইরাস। বিষয়টি নিয়ে ভীত হওয়া যাবে না। এই মহামারি থেকে রক্ষায় এবং সবার ভীতি দূর করতেই হেফাজতের আমির ভ্যাকসিন গ্রহণ করেছেন।

এমতাবস্থায়, জুনায়েদ বাবুনগরীর ভ্যাকসিন গ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে প্রচার করা হলে আলেম সমাজ টিকা গ্রহণে উৎসাহ পাবে বলেও মনে করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে দারুল উলুম মঈনুল ইসলামের (হাটহাজারীর বড়মাদ্রাসা) নিয়ন্ত্রণকর্তা বাবুনগরীও এক বার বলেছিলেন, “মাদ্রাসায় কোরআন পাঠ করা হয়, সেখানে করোনা আসবে না।”

গত মার্চে হেফাজতের সংঘাতময় বিক্ষোভ-হরতালের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসা বন্ধ করতে বলা হয়েছিল। তখন তিনি ওই মন্তব্য করেছিলেন।

হেফাজতের আমির বাবুনগরীর টিকা নেওয়ার ভিডিও



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর