আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রলীগ নেতা কামাল

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২৩, ১১:৩৮

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল খান বাংলাদেশ আওয়ামী লীগ, বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

৪ অক্টোবর রাতে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এই উপ-কমিটির অনুমোদন দেন। কমিটির সদস্য সচিব, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

কামাল খানের জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের একটি আওয়ামী পরিবারে৷ পড়াশোনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে বাংলাদেশ ছাত্রলীগকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন৷ এখন তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি নিজ এলাকায়ও সময় দিচ্ছেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে। মাদারীপুর-কালকিনি-ডাসারের ছাত্র জনতার কাছে তার গ্রহণযোগ্যতাও রয়েছে।

কামাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে ছিলেন একজন পরিচিত নাম। দলের দু:সময়ে দলের হয়ে ঝাপিয়ে পড়েছেন বিভিন্ন ইস্যুতে। সাধারণ ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনেও ছিলে সোচ্চার।

কামাল খান মাদারীপুর ৩ আসনের সাধারণ জনগণের পাশে থাকতে চান, এলাকার উন্নয়নে অবদান রাখতে চান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব