কারাগারে বিএনপি নেতা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ জুন ২০২৩, ২২:২৯

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বিএনপির গণসমাবেশে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৭ জুন) সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ রাশিদুল হাসান রঞ্জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনার ওই রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ একটি মামলা করেন। পরে শহরের ধানবান্ধিস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৬ জুন) বিকেলে জেলা বিএনপি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান অতিথির মঞ্চে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে রাশিদুল হাসান রঞ্জন বলেন, লড়াই লড়াই লড়াই চাই, বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই হাসিনা মারার। এ লড়াই আওয়ামী লীগ মারার। এ লড়াই গণতন্ত্রের, এ লড়াই ভাত কাপড়ের। মহাসচিবের আগমন শুভেচ্ছায় স্বাগতম।

এদিকে বিএনপির জনসভা থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। তবে রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবি করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর