'একসময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ মার্চ ২০২৩, ১০:৩৭

সংগৃহীত ছবি

একসময় বাংলাদেশকে বলা হতো ফকিরের দেশ। সেই বাংলাদেশকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে রোল মডেল পরিণত করেছেন। দুর্ভিক্ষ কবলিত দেশকে উদ্ধার করে অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভিক্ষুক ও ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্তদের মধ্যে অটোরিকশা ও চেক বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতাম না। স্বাধীনতাবিরোধীরা তাকে হত্যা করে স্বাধীনতা ভুলণ্ঠিত করতে চেয়েছিল কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।

নুরুজ্জামান আহমেদ বলেন, বয়স্ক ভাতা, সামাজিক নিরাপত্তা ভাতাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৫৪ প্রকার ভাতা প্রদান করছে সরকার। আর যারা ভিক্ষা করে খায় তাদের রিকশা প্রদান করছে সরকার। ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার এ কার্যক্রম হাতে নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল। এসময় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর সোহরাব প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর