আন্দোলনের নামে বিএনপি পুলিশের উপর অহেতুক হামলা চালাচ্ছে: কৃষিমন্ত্রী

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৭

সংগৃহীত

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিএনপি রাজপথে উস্কানিমূলক কর্মসূচি দিচ্ছে।

সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের নামে বিএনপি পুলিশের উপর অহেতুক হামলা চালাচ্ছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথ দখল করতে আসলে তা মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর বিএডিসি সার্কেল অফিস কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রতিদিন আন্দোলনের নামে বিএনপি উস্কানিমূলক স্লোগান, অহেতুক কথাবার্তা এবং পুলিশের উপর হামলার প্রতিযোগিতা শুরু করেছে। এসব করে তারা আন্দোলনে আছে সেটা দেখাতে চায়, আমরাও জানি।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কৃষি, বাণিজ্য, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। চালের দাম নিয়ন্ত্রণে সরকার ওএমএস, টিসিবিসহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু রেখেছে। সরবরাহ ও চাহিদার উপর ভিত্তি করে সরকার নির্দিষ্ট দাম নির্ধারণ না করে বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিছু কিছু মিল মালিক সিন্ডিকেট করে হঠাৎ করে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐসব মিলারদের চিহ্নিত করে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসি চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতা-কর্মী প্রমূখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের