৯০০ পরিবার পেল স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক | ৯ মে ২০২১, ০৩:১৯

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে আজও ঈদ উপহার বিতরণ করেছেন কামরুল হাসান রিপন। ঢাকা-০৫ আসনের দুটি স্পটে ৯০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই সভাপতি।

এর ফলে গত পাঁচদিনে ৪ হাজার পরিবারের মুখে ঈদের হাসি এনে দিয়েছেন তিনি। মহামারি কোভিড-১৯ নামের ভয়ংকর এই ভাইরাসের কারণে চরম এই সংকটময় মুহুর্তে ঈদ উপহার পেয়ে চোখে মুখে খুশির ঝিলিক ফুটেছে এসব অসহায়-মেহনতি মানুষজনের।

আজ শনিবার বেলা ৩টায় ডেমরা থানার ৬৪ নং ওয়ার্ডের কোনাপাড়ার দরবার শরীফ রোডে প্রথম ঈদ উপহার বিতরণ করেন কামরুল হাসান রিপন। এসময় ৫০০ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই শীর্ষ নেতা।

স্থানীয় প্রশাসনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঃখলভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পরবর্তীতে ৬৬ নং ওয়ার্ডের ডগাইর বাজারে আরও ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন কামরুল হাসান রিপন।

ঈদ উপহার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হাসান রিপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের পরামর্শে আমরা সর্বদা মানবতার সেবায় নিয়োজিত।

ঢাকা-০৫ আসনের উপ নির্বাচনের সময় মনোনয়ন না পেলেও আমি আপনাদের পাশে থাকার কথা দিয়েছিলাম। আমার দেওয়া কমিটমেন্ট আমি রেখেছি। নির্বাচনের আগে অনেকেই অনেক রকমের প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা প্রকৃতপক্ষে এখন মাঠে নেই।

কিন্তু আমি মাঠের লোক। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা ও তার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে দিনরাত কাজ করে চলেছি।’

গত বছরে করোনা ভাইরাসের শুরুর পর থেকেই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন। ৫০ হাজার লিফলেট বিতরণ, ২০ হাজার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ, ৩০ হাজার মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, ২৫ হাজার রোজাদার ব্যক্তির মাঝে ইফতার এবং ১০ হাজার পরিবারকে ঈদ উপহার পৌছে দেন তিনি।

এবার করোনার দ্বিতীয় ধাপেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন। তিনি বলেন, যতদিন এই করোনার মহাসংকট দূর না হবে ততদিন পর্যন্ত ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ উপহার বিতরণ কর্মসূচীতে আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সামসুল হক নূরে, কোনাপাড়া মন্দির ও পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নিতাই বাবু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ এবং মান্নান স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সালাম উল্লাহ খান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা