দেশকে শ্রীলঙ্কার দিকে ধাবিত করছে সরকার: সালাম

সালে আহমেদ,ডেমরা | ২৮ জুলাই ২০২২, ০২:৩৬

সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ডেমরা থানার সাংগঠনিক টিম-৮ এর অন্তর্ভুক্ত ৬৬,৬৭,৬৮ ৬৯ ও ৭০ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই বুধবার সকালে ভাঙ্গা প্রেসের নবী টাওয়ারে এ হাজারো ও নেতাকর্মীর উপস্থিতিতে এ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদের সভাপতিত্বে এসময় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত হতে ছিলেন,দক্ষিণ বিএনপির সদস্য সচিব সাবেক সফল ছাত্র যুবনেতা রফিকুল আলম মজনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণের জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন,ডেমরা যাত্রাবাড়ী থানা আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব নবিউল্লাহ নবী, মহানগর যুগ্ন -আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম , আরিফুর রহমান নাদিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন, আকবর হোসেন ভুইঁয়া নান্টু, জুম্মন মিয়া,আব্দুল হাই পল্লব ও এডভোকেট মহিউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং এ দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।বর্তমানে সরকারের মন্ত্রী, এমপি ও মেয়ররা মানুষের কণ্ঠরোধ করার জন্য এমন পথ বেছে নিয়েছে।তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন হাতের নাগালের বাহিরে।দেশে রিজার্ভের সংকটে যেকোন সময় সরকার দেউলিয়া হয়ে যাবে। দেশকে শ্রীলঙ্কার দিকে ধাবিত করছে সরকার।মানুষ এখন পরিবর্তন চায় অতএব পরিবর্তনটা ও হবে তাদের জন্য ভয়াবহ। সময় ঘনিয়ে এসেছে এসব প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার।এসময় তিনি দেশের ক্লান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী সরকারকে রুখে দেয়ার জন্য জোরালো ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর