প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ: শিক্ষা উপমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২২, ০২:০০

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-ফাইল ছবি

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় দেশ অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার দুপুরে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনায় শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ব্যক্তি জীবনে নৈতিক শিক্ষা চর্চা করতে হবে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে শিক্ষায় অনেক দূর এগিয়েছে দেশ। জনগণের টাকায় স্বপ্নের পদ্মাসেতু নির্মিত হয় উদ্বোধনের অপেক্ষায়। দেশের সর্বস্তরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, আমরা অনেকে কোরআন পড়ি। খতম দিই। কিন্তু আরবি ভাষা জানি না, বুঝি না। আরবি; ইংরেজি, বাংলা জানলে পৃথিবীর সব জায়গায় কর্ম খুঁজে নিতে পারব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কাজ জানা থাকা দরকার। কারিগরি দক্ষতা বাড়াতে হবে। কীভাবে গবাদিপশু লালন পালন করা হয় সেটিও শিখতে হবে।

সংবর্ধনার আগে কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুবউদ্দীন আদর্শ দাখিল মাদ্রাসাসহ কয়েকটি একাডেমিক ভবন উদ্বোধন এবং কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন মন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের