ওবায়দুল কাদেরকে লাল কার্ড দেখাবে ভোটাররা: কাদের মির্জা

সময় ট্রিবিউন | ১০ ফেব্রুয়ারী ২০২২, ১০:২১

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা-ফাইল ছবি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘ওবায়দুল কাদের স্ত্রীর কথা মতো ইউপি নির্বাচনে ভাগনে ও অপশক্তিদের জেতানোর জন্য আমার প্রার্থীদের হারিয়ে ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। আগামীতে ভোটাররাও তাকে লাল কার্ড দেখাবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোম্পানীগঞ্জে আমাকে দাফন করে দিয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে জামায়াতের তিন প্রার্থীর পরাজয় ও মন্ত্রীর তিন ভাগনেকে জেতাতে বলা হয়েছে।

কাদের মির্জা বলেন, আমিও কথা দিচ্ছি আগামী সব নির্বাচনে আমার মনোনীত প্রার্থী দেবো। সাবেক কাউন্সিলর আবুল খায়ের জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হবেন। বসুরহাট পৌরসভাসহ সব নির্বাচনে আমি প্রার্থী দেবো।

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচনে কাদের মির্জার তিন, তার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের চার ও জামায়াতের এক প্রার্থী জয়লাভ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব