জামালপুরে কর্মহীন ও অসহায় ৮'শ মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি | ২৮ এপ্রিল ২০২১, ০৭:৩২

ছবিঃ সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৮'শ কর্মহীন ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য ও নগদ আর্থিক সহায়তা দিয়েছে জামালপুর জেলা প্রশাসন।
 
মঙ্গলবার (২৭ এপ্রিল) জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে সহায়তাভুগী প্রত্যেকের হাতে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য ও আর্থিক সহায়তার টাকা তুলে দেন মির্জা আজম এমপি ও জেলা প্রশাসক মুর্শেদা জামান। প্রত্যেক সহায়তাভুগীরা পেয়েছে ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা। এসময় তৃতীয় লিঙ্গের মানুষ, গৃহকর্মী, যৌনকর্মী, রেলওয়ে শ্রমিক, হকার, পরিবহন শ্রমিক, দোকান শ্রমিক এবং প্রতিবন্ধীরাও এ সহায়তা পেয়েছে।
 
প্রধানমন্ত্রীর উপহার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: নায়েব আলী প্রমুখ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা