বাসচালককে গলা কেটে হত্যা, আটক ভ্যানচালক

সময় ট্রিবিউন | ২৬ এপ্রিল ২০২১, ০৩:২২

ছবি: ইন্টারনেট

ঢাকার সাভারে এক বাসচালককে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে ভ্যানচালক বন্ধু। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত নাজিম মণ্ডলকে আটক করেছে।

রোববার সকালে নিহতের বাবা আনিস শেখ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এর আগে শনিবার রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাজিব শেখ (২৭) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের আনিস শেখের ছেলে। তিনি পেশায় বাসের চালক ছিলেন।

আটক নাজিম মণ্ডল রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পাঁচুরিয়া গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে। তিনি রিকশা-ভ্যান চালক।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি বলেন, অভিযান চালিয়ে ঘাতক নাজিমকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ওই বাসচালককে গলা কেটে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আটককে জিজ্ঞাসাবাদ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর