ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | ২৫ এপ্রিল ২০২১, ২০:৫৯

প্রতীকী ছবি।

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আজিজুল হক (৪৫) নামে পুলিশের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে যশোর থেকে তাঁকে আটক করা হয়। পরে রাত ১০টার দিকে যশোর কোতোয়ালি থানায় করা ধর্ষণের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আজিজুল হক পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তিনি ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। এখনো যোগদান করেননি। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার সুরুরিয়া গ্রামে। তিনি যশোর সদর উপজেলায় থাকেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আজিজুল হকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়ে যায়। এর মধ্যে আজিজুল ২০২০ সালে সাতক্ষীরায় আরেকটি বিয়ে করেন আজিজুল। গত শুক্রবার রাত একটার দিকে আজিজুল বাদীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। বাদী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চান। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে। আজিজুলকে আটক করে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘আজিজুল ধর্ষণ করেছেন অভিযোগে তাঁর তালাক দেওয়া স্ত্রী মামলা করেছেন। ওই মামলায় আজিজুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ ওসি আরও বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ পাঠিয়ে আজিজুলকে আটক করা হয়। কিন্তু ওই নারী মামলা করতে রাজি ছিলেন না। তিনি আপস করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ধর্ষণের অভিযোগ আপসযোগ্য না। সেই কারণে মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা