লালমনিরহাটে ভাইয়ের হাতে ভাই খুন; ভাই ভাবী গ্রেফতার

স এম আলতাফ হোসাইন সুমন | ২৪ এপ্রিল ২০২১, ০৫:৪৮

ছবিঃ সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলার দুহুলী এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় অভিযুক্ত বড়ভাই ও ভাবীকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩এপ্রিল) সন্ধ্যার দিকে কালীগঞ্জ থানায় আসামিদের হস্তান্তর করা হয়। এর আগে সকালে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা পুলিশের সহায়তায় একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বড়ভাই সোলেমান হোসেন (৫৫) ও ভাবী জোসনা বেগম (৪৮) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী এলাকার বাসিন্দা।
 
পুলিশ সুত্রে জানা গেছে , লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী এলাকায় দীর্ঘদিন ধরে ছোট ভাই আক্কাস হোসেনের সঙ্গে জমি-জমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই সোলেমানের। গত ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথাকাটি হলে স্থানীয়দের সমোঝোতায় ঘটনাটি মিটেমাট হয়। এরই জের ধরে সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথাকাটি শুরু হলে এক পর্যায়ে সোলেমান তার হাতে থাকা কুড়াল দিয়ে আক্কাসের মাথায় আঘাত করে।
 
গুরুতর জখম ও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে আক্কাসের মৃত্যু হয়। এ ঘটনার  কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজুর পর কালীগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সহযোগীতায় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শক্রবার সন্ধ্যায় থানা নিয়ে আসা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা