আইপিএল নিয়ে বাজি, কেরানীগঞ্জে ১৭ জুয়াড়ি আটক

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ০৫:৫৬

ছবিঃ সংগৃহীত

র‌্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় আজ ২১ এপ্রিল বুধবার আনুমানিক সাড়ে রারোটার সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া (জেলেপাড়া) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১৩ জন জুয়ারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আয়নাল হক (২৩), ২। মোঃ বাপ্পী মিয়া (২২), ৩। দিলীপ চন্দ্র বর্মণ (৩১), ৪। বাদল বর্মণ (২৮), ৫। মোঃ আমির হোসেন ওরফে সবুজ (২৬), ৬। মোঃ ইউনূস (২৮), ৭। মোঃ আকিল হোসেন (২৪), ৮। মোঃ আল আমিন সিকদার (২৪), ৯। প্রদীপ চন্দ্র বর্মণ (২২), ১০। সাধু বর্মণ (২৬), ১১। মোঃ শাহীন হোসেন (২৭), ১২। লক্ষণ বর্মণ (২৮) ও ১৩। মোঃ কামাল হোসেন (২৭) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৩১২ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০টি মোবাইল ফোন ও নগদ- ৭,২০০/- (সাত হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। অপরদিকে গত ২০ এপ্রিল মঙ্গলবার তারিখ আনুমানিক সাড়ে এগারো টার সময় উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ০৪ জন জুয়ারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। গুড্ডু চন্দ্র বর্মণ (৩৭), ২। মোঃ সিদ্দিক (৩০), ৩। বিনয় বর্মণ (৩৭) ও ৪। বিমল বর্মণ (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ৬,০১০/- টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১০ এর তথ্যমতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর