সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব ; উদ্বেগ প্রকাশ ডিআরইউ’র

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:১৪

বিভিন্ন সাংবাদিক সংগঠনের নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটি এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল বৃহৎ ছয় সংগঠনের ১১ শীর্ষ নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটি মনে করে, কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিগত দুর্নীতি বা অপরাধের সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত হতে পারে। কিন্তু সাংবাদিকতা পেশার সব সংগঠনের নির্বাচিত শীর্ষ নেতাদের নামে ঢালাও এ সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক। এর মাধ্যমে সাংবাদিকদের সব সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। সাংবাদিকতা পেশাকে জনমনে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালানো হয়েছে। বিষয়টি কিছুটা যুক্তিসংগত হতো যদি অন্যান্য পেশাজীবী সব সংগঠনের সব নির্বাচিত নেতার ব্যাংক হিসাব তলব করা হতো। কিন্তু তা না করে শুধু সাংবাদিক নেতাদের নামে এ সিদ্ধান্ত সুস্থ ও স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকির শামিল।

ডিআরইউ মনে করে, কোনো বিশেষ মহলের পরিকল্পনায় বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, এর পিছনে কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা, সে বিষয়ে তদন্ত ও খতিয়ে দেখা প্রয়োজন। দুর্নীতিবাজ আমলাচক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি সন্দেহ পোষণ করছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা