দেশে থাকা রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য টিকা পাঠাবে কানাডা

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ২৩:১৯

করোনার টিকা-ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য করোনাভাইরাসের টিকা পাঠাতে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করার আশ্বাস দিয়েছে কানাডা।

গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ডের মধ্যে এক ভার্চুয়াল বৈঠকের সময় এই আশ্বাস দেওয়া হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের জন্য টিকা সরবরাহের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান গোল্ডকে।

এসময় কারিনা গোল্ড জানান, এলডিসি-৫ সম্মেলনের প্রস্তুতি প্রক্রিয়ায় উভয় দেশ সহ-সভাপতি হওয়ায় একসঙ্গে কাজ করার একটি ভালো সুযোগ তৈরি হয়েছে।

কারিনা গোল্ড জানান, কানাডা এখন পর্যন্ত কোভ্যাক্সে ৫৪৫ মিলিয়ন ডলার এবং ৩০ মিলিয়ন উদ্বৃত্ত ডোজ সরবরাহ করেছে।

কানাডা বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য টিকা সরবরাহে বাংলাদেশের অনুরোধকে যথাযথভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা