শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর ভিড়

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ১৭:২৩

ফাইল ছবি

কঠোর বিধিনিষেধের ১৭তম দিনেও আজ রোববার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীর ভিড় দেখা গেছে। আজ সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে নৌরুটের ফেরিতে নদী পার হচ্ছে অনেকেই।

অন্যদিকে কঠোর বিধিনিধেষের নিয়ম অনুযায়ী, শুধু জরুরি ও বিধিনিষেধের আওতার বাইরে থাকা যানবাহন পারাপারের নির্দেশনা থাকলেও ফেরিতে পার হচ্ছে ব্যক্তিগত গাড়ি।

যাত্রীরা জানান, ৫ আগস্ট বিধিনিষেধ শেষ হবে মনে করে রাজধানীতে কর্মস্থলে ফেরার অপেক্ষায় ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকে। তবে, বিধিনিষেধের সময়সীমা বাড়লেও পূর্ব প্রস্তুতি হিসেবে তাঁরা ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অনেকে আবার চিকিৎসা ও টিকা নেওয়াসহ নানা প্রয়োজনে ঢাকায় যাচ্ছেন।

এদিকে, গণপরিবহণ বন্ধ থাকায় আজও শিমুলিয়াঘাটে পৌঁছানোর পর জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষেরা গন্তব্যে যেতে বিপাকে পড়ছে। পিকআপভ্যান, কাভার্ডভ্যান, ব্যাটারিচালিত-সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে ভেঙে ভেঙে তাঁরা পাড়ি দিচ্ছেন গন্তব্যে। এতে ভোগান্তির পাশাপাশি গুণতে হচ্ছে দুই-তিনগুণ বেশি ভাড়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, নৌরুটে বর্তমানে রোরো, মিডিয়াম ও ছোট মিলিয়ে ১০টি ফেরি সচল রয়েছে। সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী যাত্রীরা আসছেন। আবার দক্ষিণবঙ্গগামী কিছু যাত্রীও পারাপার করছেন। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক ব্যক্তিগত গাড়ি ও দুই শতাধিক ট্রাক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা