আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে

সময় ট্রিবিউন | ১ আগষ্ট ২০২১, ২১:১১

পোশাকশ্রমিকদের চলাচলের জন্য বাস, লঞ্চসহ গণপরিবহন চলার ঘোষণায় পর রোববার ভোর থেকে  চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের প্রচণ্ড ভিড়-ছবি: সংগৃহীত

পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ও নৌব্যবস্থাপনা বিভাগের পরিচালক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন

তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত লঞ্চ চলবে। পূর্ব ঘোষণা অনুসারে, আজ দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলার কথা ছিল। শ্রমিকেরা সবাই আসতে না পারায় লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, রোববার দুপুর ১২টা পর্যন্ত সদরঘাট থেকে ৮টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। অন্য গন্তব্য থেকে সদরঘাটে এসেছে ৬টি লঞ্চ। তবে এগুলোর মধ্যে ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চই বেশি ছিল। এই সময়ে বরিশাল থকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। দেশের অন্য কোনো জেলা থেকে কোনো লঞ্চ সদরঘাটে এসে পৌঁছায়নি।

শুক্রবার রপ্তানিমুখী কারখানা খোলার ঘোষণার পর বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন শ্রমিক-কর্মচারীরা। কেউ ট্রাকে, কেউ অটোরিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউ ভ্যানে করে দূরের পথের যাত্রা করেন। ভোগান্তির পাশাপাশি শ্রমিকদের বাড়তি ব্যয়ও করতে হয়েছে। দিনভর শ্রমিকের এই ভোগান্তির পর গতকাল সন্ধ্যা সাতটার পর সরকার জানায়, শ্রমিকদের চলাচলের জন্য আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাস, লঞ্চসহ গণপরিবহন চলবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা