চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ১৯:৫৪

ছবিঃ সংগৃহীত

কঠোর লকডাউনে ১২ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে পুনরায় বাংলাবান্ধা স্থলবন্দর চালু হয়েছে। বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি রফতানির কার্যক্রম চলছে।

শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয়ে করে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে চারটি দেশের সঙ্গে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানির বাণিজ্য ১৯ জুলাই (সোমবার) থেকে ৩০ জুলাই (শুক্রবার) পর্যন্ত মোট ১২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ১২ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পুনরায় চালু হয়েছে। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে।ভারত, নেপাল ও ভুটান থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকেও ভারতে ট্রাক প্রবেশ করছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা