মামুনুল হকের বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ৪ এপ্রিল ২০২১, ২২:০৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও তার দাবি করা দ্বিতীয় স্ত্রী-ফাইল ছবি

হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বিষয় নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছনে, গতকাল (শনিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তাণ্ডব দেখা গেছে। সোনারগাঁ উপজেলার একটি বেসরকারি হোটেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক একজন মহিলাকে নিয়ে অবস্থান করছিলেন। ওই মহিলা কে, তা তিনি টেলিভিশনে নিজের মুখে স্বীকার করেছেন। তিনি তাঁর স্ত্রী নন। এ বিষয়ে আরও ঘটনা জেনে সবাইকে জানানো হবে।

রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওই ঘটনার পর দেখলাম, ওই রিসোর্টের ওপর আক্রমণ। কেন এই আক্রমণ, আমার জানা নেই। সেখানে বিদেশি কয়েকজন ছিল। পুলিশ ও বিজিবি গিয়ে তাঁদের রক্ষা করেছে।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ এ ধরনের তাণ্ডব কেন, নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা তদন্ত করে দেখছি। যারাই তাণ্ডব করে থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছি।’

এর আগে গতকাল শনিবার দুপুরে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি বিলাশবহুল রিসোর্টে আসেন এক নারীকে নিয়ে। স্থানীয় লোকজনের সন্দেহ হলে রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটি তারা ঘিরে ফেলে।

এসময় মামুনুল আল্লাহর কসম খেয়ে বলেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। যাকে তিনি শরীয়ত মেনে দুই বছর আগে বিয়ে করেছেন। এসিল্যান্ড ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মামুনুল হক জানান ওই নারীর নাম আমিনা তৈয়বা। শ্বশুরের নাম জাহিদুল ইসলাম এবং শ্বশুর বাড়ি খুলনা। পুলিশের দেয়া জবানবন্দিতে ওই নারী জানান তার নাম জান্নাত আরা ঝরনা। বাবার নাম অলিয়ার রহমান। তার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানা। তবে থাকেন রাজধানীর মোহাম্মদপুরে।

তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের কথা জানতে পেরে নারায়ণগঞ্জ এবং সোনারগাঁয়ের বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত মাদ্রাসার শিক্ষার্থী ওই রিসোর্টে এসে জড়ো হয়ে রিসোর্টে থাকা কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের ওপর ব্যাপক হামলা এবং রিসোর্টে ভাঙচুর চালায়। এক পর্যায়ে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে নিয়ে যায় তারা।

সেখান থেকে মুক্ত হয়ে মামুনুল হক ফোন করেন তার স্ত্রীকে। এসময় তিনি তার স্ত্রীকে বলেন, ওই নারী জনৈক জাফর শহিদুল ইসলামের স্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি একথা বলতে বাধ্য হয়েছেন। এ সময় তিনি তার স্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন। এতে পরিস্থিতির কারণে জনৈক জাফর শহিদুল ইসলামের স্ত্রীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। স্থানীয় জনগনের হাত থেকে মুক্ত হয়ে নিজের স্ত্রীকে এমনটাই বলেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা