পাকিস্তানে বাংলাদেশসহ ২৬ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ০০:৩৮

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশসহ ২৬ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান।

রোববার (১৩ জুন) পাকিস্তানের দ্য ডন পত্রিকায় খবরে বলা হয়, শনিবার (১১ জুন) ২৬ দেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ দিয়েছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

নিষেধাজ্ঞার এই তালিকায় অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ মোট ২৬টি দেশ।

পাকিস্তানের ন্যাশনাল হেলথ সার্ভিসেস (এনএইচএস) মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনা মোকাবিলায় ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‘বি’ ক্যাটাগরির দেশগুলো থেকে কেউ পাকিস্তান ভ্রমণ করতে চাইলে তার ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হবে।

আর ‘সি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তান ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব দেশ থেকে কেউ এনসিওসির সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পাকিস্তানে ভ্রমণ করতে পারবে।

‘সি’ ক্যাটাগরিতে রাখা দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর