কেরানীগঞ্জে নদী ভাঙ্গন নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস শাহীন আহমেদের

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ০২:২৩

শনিবার বিকেলে ধলেশ্বরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ-ছবি: সময় ট্রিবিউন

কেরানীগঞ্জের ধলেশ্বরী নদী ভাঙ্গন নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

শনিবার বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

জানা গেছে, প্রতিবছর বর্ষায় কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ভে‌ঙ্গে যায় শত শত ঘরবাড়ি। বিপর্যস্ত হয়ে পরে জনজীবন। এবছর নদী ভাঙ্গন রক্ষায় কলাতিয়া ইউনিয়নের জনসাধারণ নিজস্ব অর্থায়নে জিওমেট্রিক বালুর বস্তার ব্যবস্থা করেছে।

উপজেলা চেয়ারম্যান বলেন, প্রতিবছরই কেরানীগঞ্জের কলাতিয়া, হযরতপুর, রুহিতপুর নদীর তীব্র ভাঙ্গনের ফলে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি। ২০২০ সালে ভাঙ্গন নিরসনে জিওমেট্রিক ব্যাগ দিয়ে প্রটেকশনের চেষ্টা করা হ‌য়ে‌ছে। ভাঙ্গন নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এখানকার স্থানীয় নেতাকর্মীরা সমস্যাটি নিয়ে আমার সাথে আলোচনা করেছেন। কিছুদিন আগে স্থায়ী সমাধানের জন্য বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানকে নিয়ে জায়গাটি পরিদর্শন করা হয়েছে। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এম‌পির সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার হবে।

এ সময় এলাকাবাসী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বহু বছর ধরে নদী ভাঙ্গনে তাদের ঘরবাড়ি ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে জীবিকা‌নির্বা‌হে চরম প্রভাব পরবে। দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরী সমাধানের জোর দাবি জানায় তারা।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারেকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব