মালয়েশিয়ার কথা বলে সমুদ্রে ঘুরিয়ে রোহিঙ্গাদের নামানো হয় মিরসরাইয়ে

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ০৪:০৩

ফাইল ছবি

মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে ভাসানচর থেকে পালিয়ে আসা তিন শিশুসহ ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার (৩০ মে) দিনগত মধ্যরাতে তাদের উপজেলার ইছাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ এদের আইনের আওতায় আনে। এ সময় রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী দালাল চক্রের তিন সদস্যকেও আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- নুরজাহান বেগম (২০), রেহানা আখতার(১৯), আছিয়া বেগম (১৮), নুর খাইনাছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান ( ১০), জান্নাতুল নাঈমা (৮), জেসমিন আক্তার (১২)।

এদিকে আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপের দিদারুল আলম (২১)।

জোরারগঞ্জ থানার পুলিশ জানায়, তাদের মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে নিয়ে আসা হয়। পরে সমুদ্রের বিভিন্ন দিক ঘুরিয়ে নামিয়ে দেন দালালেরা।

এ ঘটনায় গতকাল রাতেই আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে ও প্রাপ্তবয়স্ক সাত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে বৈদেশিক নাগরিকতা–সম্পর্কিত আইনে (১৯৪৬) দুটি মামলা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন দালাল মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

আজ সোমবার সবাইকে আদালতে পাঠানো হয়। রোহিঙ্গাদের আটকের পর উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান ওসি নুর হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা