মেট্রোরেলের ৫২ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন

সময় ট্রিবিউন | ২৬ মার্চ ২০২৪, ২১:১২

ছবি-সংগৃহীত

মেট্রোরেলে নিয়মিত যাত্রীদের ৫২ শতাংশ নিজস্ব র‍্যাপিড পাস বা এমআরটি পাস ব্যবহার করছেন বলে জানিয়েছেন ডিএমটিসিএল পরিচালক এম এ এন ছিদ্দিক।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, “রোজায় মেট্রোরেল যাত্রী সংখ্যা কিছুটা কমেছে। গত ১৫ দিনে গড়ে দৈনিক যাত্রী চলাচল করছে দুই লাখ ৪৬ হাজার। রোজার আগে এই সংখ্যা ছিল দুই লাখ ৯৫ হাজারের মতো। এসব যাত্রীর প্রায় ৫২% নিজস্ব পাস ব্যবহার করছেন। বাকি ৪৮ শতাংশ এখনও একক টিকিট কেটে যাতায়াত করছেন।”

বুধবার থেকে রাত ৯টার পরও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “নতুন সময় অনুযায়ী ১৬ রমজান থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়াবে রাত ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অতিরিক্ত এই সময়ে ১২ মিনিট পর পর ট্রেন চলবে। বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।”

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর