৩৩৩ নম্বরে কল করে বরিশালে ত্রান পেল ২০০ জন

সময় ট্রিবিউন | ২৬ মে ২০২১, ০০:৪৬

বরিশালে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ জাতীয় সেবা ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়ায় তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস ও এনডিসি মোঃ নাজমূল হুদাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

এনডিসি মো. নাজমূল হুদা জানান, করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মুখ খুলে তারা প্রকাশ্যে সাহায্য চাইতে পারেন না। এ কারনে জাতীয় সেবা ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চেয়েছে জেলার ১৭৪ জন মানুষ। আনুষ্ঠানিকভাবে ওই ১৭৪ জনসহ মোট ২ শতাধিক অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। 

খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন দেয়া হয়েছে। জেলা প্রশাসনের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান এনডিসি মো. নাজমূল হুদা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর