দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ফায়ার সার্ভিসে মনিটরিং সেল গঠন, কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

সময় ট্রিবিউন | ৫ জানুয়ারী ২০২৪, ১৯:৫৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : ফায়ার সার্ভিসে মনিটরিং সেল গঠন, কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় ‘সেন্ট্রাল মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন সেল’ গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি)। একইসঙ্গে ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ঢাকাসহ দেশের যেকোনো প্রান্ত থেকে দুর্ঘটনার তথ্য সংগ্রহ এবং এফএসসিডির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য এই সেল কাজ করবে।

এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশে সারা দেশের সব ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাদের প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গুদাম পরিদর্শক জানান, প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্সসহ সব অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

সারা দেশে জীবন ও সম্পত্তি রক্ষার জন্য এফএসসিডির পরিষেবাগুলো ২৪ ঘণ্টা পাওয়া যাবে।

যেকোনো জরুরি পরিস্থিতিতে নিকটস্থ ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১৬৩-এ ফোন করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া সেন্ট্রাল মনিটরিং সেলের ০১৭৩০৩৩৬৬৯৯ মোবাইল নম্বরে কল করেও জরুরি সেবা পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের