হোটেলের জন্য ৩০০ মৃত মুরগি ড্রেসিং করছিল রাসেল!

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ২২:১২

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে মৃত মুরগি ড্রেসিংয়ের অভিযোগে রাসেল (২৫) নামে এক যুবকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার (২২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ জেল-জরিমানা করেন।

আটক যুবক একটি মুরড়ি ফার্মের কর্মচারী এবং আবুবকরপুর ইউনিয়নে বাসিন্দা মৃত শহিদুলের ছেলে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (২৩ মে) সকাল পর্যন্ত তিনি চরফ্যাশন থানা পুলিশের হেফাজতে ছিলেন।

চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, রাতে আবু বকরপুর ইউনিয়নের শাহে আলমের মুরগির ফার্ম থেকে ৩০০ পিস মরা মুরগি জবাই করে চরফ্যাশনে নিয়ে আসেন ওই যুবক। বাজারের মুরগির পট্টিতে মৃত ওইসব মুরগি ড্রেসিং করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তবে উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। মরা মুরগিগুলো চুক্তিকৃত চরফ্যাশন বাজারের হোটেলে দেওয়ার কথা ছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর