লামায় কুয়েত প্রবাসীর ঘরে স্ত্রী সন্তান সহ তিন লাশ উদ্ধার

আশিকুজ্জামান খান, বান্দরবান | ২২ মে ২০২১, ০৬:১৯

ছবিঃ সংগৃহীত

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর বসতঘরে স্ত্রী সন্তান সহ তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারে। নিহতরা হচ্ছে নুর মোহাম্মদ এর স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)। পুলিশ ও কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ এর ছোট ভাই আব্দুল খালেক জানায়, নুর মোহাম্মদ এর শয়নকক্ষে তার স্ত্রী ও ছোট সন্তান নুরি লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে আছে বলে খবর পায় তারা৷ আব্দুল খালেক বলেন, সারাদিন কোন সাড়া শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টা ঘরের পিছনের জানালা দিয়ে ঊঁকি দিলে নুর মোহাম্মদ এর রুমে তার স্ত্রী ও ছোট সন্তানের দেখতে পায়।

বিষয়টি তারা লামা থানাকে অবহিত করে। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙ্গে লাশ গুলো উদ্ধার করে। ঘটনাস্থলে লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়র সহ শত শত লোকজন এই মর্মান্তিক ঘটনা দেখতে নুর মোহাম্মদ এর বাড়িতে ভীড় জমায়।সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব