দেশের রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন আন্তর্জাতিক মানের হবে : প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ১১ নভেম্বর ২০২৩, ১৫:৪৮

দেশের রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন আন্তর্জাতিক মানের হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ উন্নয়ন করে, সৃষ্টি করে। বিরোধী দল এই উন্নয়ন চোখে দেখে না। যারা বাসে, রেলে আগুন দিয়ে মানুষ মারে, তাদের শুধু চোখ না, তাদের মনই অন্ধকার। তারা যেনো আর ধ্বংস করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী জানান, আগামী ৩-৪ বছরের মধ্যে বাংলাদেশের রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন আন্তর্জাতিক মানের করা হবে।

ঢাকা থেকে সরাসরি রেলে চড়ে কক্সবাজার ভ্রমণ, অনেকের কাছেই ছিল কল্পনার। আবার ছিল আকাঙ্খারও। শনিবার (১১ নভেম্বর) সেই স্বপ্নের বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চালু হলো চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ। ফলে ঢাকা থেকে রেলেই যাওয়া যাবে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার।

উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি উন্নয়ন না করে, জঙ্গিবাদ ও দুর্নীতি দেশ হিসেবে পরিচিতি দিয়েছিল। সেখান থেকে দেশকে উন্নত করেছে আওয়ামী লীগ সরকার। মানুষের সেবা নিশ্চিত করতে।


মানুষকে কতটুকু সেবা দেয়া যায়, সেই চিন্তা করেই সব প্রকল্প নেয়া হয়। রেলপথ মন্ত্রণালয় সৃষ্টি করে রেল যোগাযোগকে উন্নত করা হয়েছে। নতুন নতুন রেল সেতু ও রেলপথ নির্মাণ করা, মালবাহী এই খাতকে আধুনিক করা হয়েছে।
ঢাকা থেকে রেলে কক্সবাজার আসা যাবে, এটা অনেকের আকাঙ্খা ছিল। আজ সেটি উদ্বোধন করা হচ্ছে। ভবিষ্যতে রেলমন্ত্রীর এলাকা পঞ্চগড় থেকে কক্সবাজার এবং সুন্দরবন থেকে কক্সবাজার রেলে আসা যাবে।

দেশটা আমাদের , আমরা জানি কিভাবে উন্নতি করতে হবে। বাইরে থেকে একজন দুজন পরামর্শ দিকে সেটা হবে না। এখন বিশ্বব্যাংক যমুনা নদীর উপর রেললাইন বানিয়ে দিতে চায়।

কক্সবাজারবাসীকেও ফরিদপুর গোপালগঞ্জ ভ্রমণে যাওয়ার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী।

রেলস্টেশন পরিষ্কার রাখতে হবে। যতো উন্নয়ন করা হয়েছে সেগুলো যত্ন করে ব্যবহার করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব