ডিসেম্বরের আগে আলু-পেঁয়াজের দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৮ নভেম্বর ২০২৩, ১৫:৪৬

ডিসেম্বরের আগে আলু-পেঁয়াজের দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের আগে বাজারে আলু ও পেঁয়াজের দাম তেমন একটা কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল ট্যারিফ পলিসির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে মোট চাহিদার ২০ শতাংশ পেঁয়াজ ঘাটতি আছে। চাহিদা পূরণে আমদানি করতে হচ্ছে। আমদানির ৯০ শতাংশ মূলত ভারত থেকে আসে। সম্প্রতি ভারত তাদের রপ্তানি মূল্য ৮০০ ডলার করেছে। এতে প্রতি কেজি পেঁয়াজের দাম ৯৫ টাকার ওপরে পড়ে।’

মন্ত্রী বলেন, আলু ও ডিম আমদানি শুরু হয়েছে। ডিম আমদানিতে কিছুটা জটিলতা ছিল, তা কেটে গেছে। অচিরেই পণ্য দুটির দাম কমে আসবে। তবে তেল-চিনির দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে।

টিপু মুনশি বলেন, পণ্য ঢাকায় আসার পথে চাঁদাবাজি হয়। চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে সবজির দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক বিবেচনায় পণ্যের দাম তেমন বাড়েনি। তবে আমাদের আয় বাড়াতে হবে। বর্তমানে মূল্যস্ফীতি ৯ থেকে ৯ দশমিক ৫ শতাংশ হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা