ফরিদপুরে বজ্রপাতে নিহত ৪

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ১৯ মে ২০২১, ০৭:২৩

প্রতীকী ছবি

ফরিদপুরে বজ্রপাতে নারীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) বিকেলে জেলার বিভিন্ন এলাকায় তাদের মৃত্যু হয়। তারা হলেন, ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী গ্রামের আনোয়ারা বেগম (৪৫), ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার কবির মোল্লা (৪৮), ফরিদপুর সদর উপজেলার নথ চ্যানেল ইউনিয়নে দুলাল খান (৫৮) ও মধুখালী উপজেলার চাঁদপুর গ্রামের কবির শেখ (৪০)।

স্থানীয়রা জানান, বিকেলে স্বামী কাবুল শেখ ও সন্তানের সঙ্গে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী আনোয়ারা বেগম। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। একই পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে কবির মোল্লা (৪৮) মাঠে কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মারা যান। পাটক্ষেত পরিচর্যার সময় বজ্রপাতে মারা যান কবির শেখ (৪০) নামের এক কৃষক। তিনি মধুখালী উপজেলার চাঁদপুরের বাসিন্দা।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বজ্রপাতে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে ও বজ্রপাতের সময় বাইরে বের না হতে অনুরোধ জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর