ওআইসির দেশগুলোকে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | ১৯ অক্টোবর ২০২৩, ১৭:০০

ওআইসির দেশগুলোকে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) দেশগুলোকে সংলাপের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এমনকি, ওআইসি দেশগুলোর মধ্যে সমস্যা থাকলে অভিন্ন সংকটের বিরুদ্ধে লড়াই করতে তা সংলাপের মাধ্যমে সমাধান করুন।’

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গণভবনে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন শেখ হাসিনা।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সৌদি রাষ্ট্রদূত আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসির ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করেন। খবর ইউএনবি'র।

এ ছাড়া ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আরেকটি চিঠি হস্তান্তর করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।

রাষ্ট্রদূত এক্সপো ২০৩০ আয়োজনে বাংলাদেশের নতুন করে সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা রাষ্ট্রদূতকে অবহিত করেন, বাংলাদেশ একটি ইমাম সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবং তিনি পবিত্র দুটি মসজিদের ইমামদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারতের সঙ্গে মুদ্রা বিনিময় চালু করেছে এবং অন্যান্য দেশের সঙ্গেও তা করতে চায়।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, তার দেশ প্রস্তাবটি বিবেচনা করবে।

প্রধানমন্ত্রী পবিত্র দুটি মসজিদের খাদেমকে তার শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য বিশেষ স্থান রয়েছে।’

প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা