সাতক্ষীরায় অ্যাডভোকেট শাহ আলমের মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি মানববন্ধন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা | ১৭ মে ২০২১, ২২:৫২

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট শাহ আলম সহ সকল আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে সোমবার বেলা ১১ টায় সাধারণ আইনজীবী বৃন্দের আয়োজনে জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ইউনুস আলী।

প্রাক্তন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন তোজাম এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও সাবেক অতিরিক্ত পিপি আজহারুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি ফাহিম উল হক কিসলু, অ্যাডভোকেট প্রবীর মুখার্জি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এডভোকেট শাহ আলম সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। তিনি দীর্ঘদিন আইনজীবী সমিতির নেতৃত্ব দিয়েছিলেন অত্যন্ত সুনামের সাথে। তিনি সাতক্ষীরা আইনজীবী সমিতিতে টাউট ও দুর্নীতিমুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এছাড়া পুরাতন আইনজীবী সমিতির ভবন রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন।

কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহলের চক্রান্তে একজন ঘোষিত টাউট এর মিথ্যা মামলায় তাকে আটক করে সাতক্ষীরায় আইনজীবী দের সম্মান ক্ষুন্ন করা হয়েছে।

অবিলম্বে শাহ আলম সহ সকল আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবি জানান বক্তারা।

এদিকে বেলা ১২টার দিকে শাহ আলমের শাস্তির দাবিতে আইনজীবী ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সম্মিলিত আইনজীবী ঐক্যজোট। এ সময় জজকোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ, এখলেছার আলী বাচ্চু, শাহনেওয়াজ পারভিন মিলি, এডভোকেট নুরুল আমিন উপস্থিত ছিলেন। এ সময় তারা এডভোকেট শাহ আলম কে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা