'১৫ আগস্টের পুনরাবৃত্তি যেন আর না ঘটে'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৬ আগষ্ট ২০২৩, ০৩:৩৪

সংগৃহীত ছবি

১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় দিন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার কলঙ্ক বাঙালিকে আজীবন বয়ে বেড়াতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

রাজধানীর কাজীপাড়াস্থ বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কাজী সাইফুদ্দীন আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা বাঙালি জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা। যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি দেশকে স্বাধীনতা, একটি পতাকা উপহার দিয়েছেন তাকে এমন নির্মমভাবে হত্যা করা হবে যেটা কেউ কখনো ভাবেনি। পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবিক মূল্যবোধ এ হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারে না।

তিনি বলেন, বিশ্বের বহু রাজনীতিবিদ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছে, এমন নৃশংস ঘটনা পৃথিবীর কোথাও ঘটেনি। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। কোনো দল, কোনো নেতা, কোনো রাজনীতিবিদ যেন এমন নির্মম, নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার না হন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. অলক কুমার সাহার সভাপতিত্বে এবং সেকশন অফিসার নূর মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল আলম, হিসাব রক্ষক আশিষ চন্দ্র মল্লিক, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট অচিন্ত্য বিশ্বাস প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা