নওগাঁয় শ্রমিকলীগ নেতার হাত-পায়ের রগ কাটলেন দূর্বৃত্তরা

নওগাঁ সংবাদদাতা | ১৭ মে ২০২১, ০১:১৯

নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব এর দুই হাত ও পায়ের রগ কর্তন করেছে একদল দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলা নিউমার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে।

সরদার সোয়েব পাথাইঝাড়া গ্রামের অবসর শিক্ষক খাজা রাফিউদ্দিন সরদারের ছেলে। এদিকে পরিস্থিতি শান্ত রাখতে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ঠিকাদারি লেন-দেনের কারনে ঘটনা ঘটে থাকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্রাই থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে উপজেলা নিউমার্কেটে ঠিকাদারি কাজে ব্যক্তিগত অফিস কক্ষে আসেন সোয়েব। হঠাৎ মির্জা রাব্বী দলবল নিয়ে সরদার সোয়েব এর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। বাজারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জাকারিয়া হোসেন বলেন, চার হাত-পায়ের মধ্যে দুই হাত ও বাম পায়ের অবস্থা খুব খারাপ। অনেক রক্ত ঝড়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সরদার সোয়েব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত মির্জা রাব্বিসহ যাদের নাম বলেছে সরদার সোয়েব তাদেরকে ধরতে চেষ্টা অব্যাহত রেখেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর