ভাড়া নিয়ে কথা কাটাকাটি, চালকের মারধরে যাত্রীর মৃত্যু

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ২৩:২৮

ফাইল ছবি

বগুড়ার কাহালুতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির সময় ভ্যানচালকের মারধরে তফিজ মন্ডল নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার ভালশুন গ্রামের আলোক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তফিজ মন্ডল (৭৫) কাহালু উপজেলার ভালশুন আলোক চত্বর এলাকার মৃত মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১৫ মে) রাতে তফিজ মণ্ডল কাজ শেষে বাড়িতে আসার জন্য ভ্যান চালক বাদশা মন্ডলের ভ্যানে চড়ে আলোক চত্বর আসেন। পরে ভ্যানচালক বাদশাকে তফিজ ১০ টাকা ভাড়া দেন। ভ্যানচালক বাদশা ১৫ টাকা ভাড়া চাইলে তাদের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বাদশা তার তফিফকে মারধর করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব